বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

মুজিববর্ষের উপহার জমি ও ঘর পেল জামালপুরের ১৪৭৮টি গৃহহীন পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৬২১ বার পঠিত

জামালপুর সংবাদদাতা : টেলিভিশনে সরাসরি সম্প্রচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ঘোষণার পরপরই ২৩ জানুয়ারি দুপুরে জামালপুর জেলার সাতটি উপজেলায় আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীন এক হাজার ৪৭৮টি পরিবারের হাতে মুজিববর্ষের উপহার জমি ও আধাপাকা ঘরের মালিকানার দলিলপত্র হস্তান্তর করেছে জেলা প্রশাসন। মুজিববর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্প হতে জামালপুর জেলার সাতটি উপজেলায় প্রথম ও দ্বিতীয় দফায় ‘ক’ শ্রেণির গৃহহীন ও ভূমিহীন এক হাজার ৪৭৮টি পরিবারকে পুনর্বাসনের জন্য এক হাজার ৪৭৮টি আধাপাকা ঘর নির্মাণ করা হয়। এতে প্রকল্প থেকে ঘর নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া যায় ২৫ কোটি ২৭ লাখ ৩৮ হাজার টাকা এবং ঘর নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য প্রতিটি ঘরের জন্য আরো চার হাজার টাকা করে বরাদ্দ আসে। এই হিসাবে প্রতিটি ঘরের জন্য ব্যয় হয় এক লাখ ৭৫ হাজার টাকা করে। জামালপুর সদরের ভূমিহীন ও গৃহহীন ৪০০টি পরিবারের হাতে জমি ও নতুন ঘরের মালিকানার দলিলপত্র হস্তান্তর করেন প্রকৌশলী মোজাফফর হোসেন ২৩ জানুয়ারি সকালে জমি ও আধাপাকা ঘর প্রদানের জন্য জামালপুর সদর উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন মিলনায়তনে সরাসরি টিভিতে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ঘোষণা সম্প্রচারের পরপরই জামালপুর সদর উপজেলার ৪০০ গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের মালিকানার দলিলপত্র হস্তান্তর করেন সদরের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ও সদরের ইউএনও ফরিদা ইয়াছমিন। এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সদরের এসিল্যান্ড মাহমুদা বেগম, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগনেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই সময়ে জেলার মেলান্দহ উপজেলায় ২৬০টি, ইসলামপুরে ৮৮টি, মাদারগঞ্জে ১২১টি, বকশীগঞ্জে ১৪২টি, সরিষাবাড়ীতে ২৯৫টি ও দেওয়ানগঞ্জ উপজেলায় ১৭২টি পরিবারের মাঝে তাদের জমি ও ঘরের মালিকানার দলিলপত্র হস্তান্তর করা হয়েছে। মেরাজুল ইসলাম রবিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com