মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবসে উত্তম কৃষিচর্চার মাধ্যমে আমচাষের আহ্বান জেলা পুলিশের অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন জব্দ একই পরিবারের চারজন গ্রেপ্তার জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিকনির্বাচনে সভাপতি দানিউল, সম্পাদক নান্নু বিজীয় মাদক বিরোধী প্রচারপত্র বিতরণ ভোলাহাটে দুস্থ নারীদের সেলাইমেশিন ও বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া হলো ফ্যান চাঁপাইনবাবগঞ্জেও ‘নজরুল বর্ষ’ উদ্বোধন সদর ও নাচোলের ৮৮৯৫ কৃষকের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে তিনটি গরু পেলেন তিন নারী ভিক্ষুক চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের

ঘন কুয়াশার কারণে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৬৪৯ বার পঠিত

টাঙ্গাইল সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় দুর্ঘটনা রোধে টোল আদায় বন্ধ রাখায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) মধ্যরাত থেকে সোমবার (২৫ জানুয়ারি) সকাল একাধিকবার টোল আদায় বন্ধ রাখায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে শীতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন।

রংপুরগামী ট্রাকচালক মফিজ উদ্দিন জানান, ঘন কুয়াশা ও সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা মহাসড়‌কেই কাটা‌তে হ‌চ্ছে। কাচামাল নি‌য়ে স‌ঠিক সময়ে ঢাকায় পৌঁছা‌তে না পার‌লে ব‌্যবসায়ীরা চরম লোকসা‌নে পড়‌বেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, ‘ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় দুর্ঘটনারোধে রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় চারবার টোল আদায় বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com