মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা চায় বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ১১৪৩ বার পঠিত

পূর্ব জেরুজালেমসহ প্যালেস্টাইনি ভূখণ্ডে ইসরাইলের সব ধরনের অবৈধ স্থাপনা উঠিয়ে নিতে জরুরি ব্যবস্থা গ্রহণে নিরাপত্তা পরিষদকে ওআইসি’র পক্ষে আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

বুধবার (২২ জানুয়ারি) নিরাপত্তা পরিষদে ‘ফিলিস্তিনি প্রশ্নসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি’ শীর্ষক উন্মুক্ত বিতর্কে ওআইসি ও বাংলাদেশের পক্ষে প্রদত্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাবাব ফাতিমা বলেন, ‘এ ধরনের হুমকি ও সহিংসতা বিনা চ্যালেঞ্জে যেতে পারে না। ইসরাইলের প্রতি শক্ত পদক্ষেপ গ্রহণ এবং নিরাপত্তা পরিষদের রেজুলেশনসমূহ বিশেষ করে রেজুলেশন ২৩৩৪ এর বাস্তবায়নে ইসরাইলকে বাধ্য করার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই বর্তায়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com