শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের প্রতিভাবান চিত্র শিল্পী নজরুল আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১১ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে মোহাম্মদ নজরুল ইসলাম (৫৫) নামে একজন চিত্রাঙ্কন শিল্পীর মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। মৃত নজরুল পৌর এলাকার হুজরাপুর রেলবাগান এলাকার মৃত বুদুর উদ্দিন ও মৃত গোলেনুরের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই ওবায়দুল হক জানান, ১৫ ফেব্রুয়ারি রাতের কোন এক সময় নজরুল মারা যায়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের কারণে নজরুল মারা গেছে। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টার দিকে গোবরাতলা মোড়ে রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে নিয়ে যায়। ওসি মোজাফফর হোসেন জানান, ময়নাতদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৮। উল্লেখ্য, মৃত নজরুল ইসলাম ভবঘুরে মানুষ ছিলেন। মেধা সম্পন্ন এ চিত্রাঙ্কন শিল্পী রিকশার পেছনে রং তুলির আঁচড়ে হরেক রকম দৃশ্য আঁকতেন। রংতুলি দিয়ে ব্যানারেও লিখতেন নজরুল। এ ছাড়াও আলপনার জন্যও ডাক পড়ত বিভিন্ন অনুষ্ঠানে। সর্বনাশা মাদকের গ্রাসে নিভে গেল মেধাবী এ শিল্পীর জীবন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com