রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে ৮ ঘন্টার ব্যবধানে মহাসড়কে ভয়াবহ দূর্ঘটনায় আবারও ঝরে গেলো ১ টি তাজা প্রাণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৯ বার পঠিত

ফয়সাল আজম অপু ঃ চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ তরুণ কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা সদরের চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুরে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাটের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী তোহরুল ইসলাম বাবুর ভাই।

এবং রানিহাটী ইউনিয়নের চকবহরম গ্রামের মৃত তাইনুস আলি মেম্বারের ছেলে মামুন আলি (৩০), অপরদিকে, গুরুতর আহত ব্যক্তি তার আরেক ভাই মিলন আলি ( ২৮)।

জানা যায়, দু’ভাই মোটরসাইকেল যোগে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ বাড়ি ফেরার পথে রাজশাহী মূখী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ঘটনাস্থলে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাদেরকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে, অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন সড়ক দূর্ঘটনায় তরুণ ব্যবসায়ী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চালককে আটক করা যায়নি তবে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় একটি দুর্ঘটনার মামলা প্রক্রিয়াধীন। রাজশাহীর রাজপাড়া থানা, লাশ পরিবারের নিকট আইনিভাবে হস্তান্তর করার প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com