রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পূজা উদযাপন পরিষদের শিবগঞ্জ পৌর-উপজেলা শাখার কমিটি গঠন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৭৪৬ বার পঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়া মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার গড়গড়িয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য শ্রী কমল কুমার ত্রিবেদী, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী সাধন কুমার মনিগ্রাম, সহ-সভাপতি শ্রী মটর চন্দ্র দাস ও সাবেক সভাপতি শ্রী অঞ্জন কুমার দাস সহ অন্যরা। সভায় বক্তারা- সকলকে ঐক্যবদ্ধ থেকে এক হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, কেউ যদি পূজা উদযাপন পরিষদের ভাঙন সৃষ্টির চেষ্টা করে তাহলে প্রতিহত করা হবে। মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে শ্রী মটর চন্দ্র সাহাকে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও শ্রী কৌশিক কুমার দাসকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি এবং পুনরায় প্রদীপ কুমার গড়গড়িয়াকে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চিত্ত রায়কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেনীপেশার প্রায় ৮ শতাধিক সদস্য-প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com