রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদিবাসী পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৫১ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের লোলাপুর গ্রামের শ্রী পচা কিসপটার জমি দখল, নারীদের উপর শারিরীক নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জাতীয় আদিবাসী পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে বিক্ষোভ মিছিলটি রহনপুর পৌর এলাকার খোয়ার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিচিত্রা তির্কির সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র সরেন, সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, সাংগঠনিক সম্পাদক রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুবাস চন্দ্র হেমব্রম, জাতীয় যুব পরিষদের নরেন পাহান, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নুকুল পাহান, সাধারণ সম্পাদক টুনু পাহান সহ অন্যরা। পরে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করে আদিবাসী নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com