রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৪২৩ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকা হতে ফেন্সিডিল উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয়ান (৫৯বিজিবি)। শনিবার (৩ এপ্রিল) সকালে তেলকুপি গ্রাম হতে ৪১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ২ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ীরা হল-শিবগঞ্জ উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোঃ ফলন মিয়া (৩৪) ও একই গ্রামের এজাবুলের ছেলে মোঃ সারোয়ার মিয়া (৩২)। শনিবার দুপুরে পাঠানো এক প্রেসনোটে ৫৯ বিজিবি জানায়, নায়েক মোঃ মনিরুজ্জামনের নেতৃত্বে একটি টহল দল শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত পিলার ১৮০/৭-এস হতে আনুমানিক ৭’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি লম্বাপাড়ার ফলন মিয়ার বাড়িতে তল্লাসী চালিয়ে ৪১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ফলন ও সারোয়ার পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের সিজার মুল্য আনুমানিক ১ লক্ষ ৬৭ হাজার ৬০০ টাকা। এবিষয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রহনপুর ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমির হোসেন মোল্লা পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড (বিজিবি) এরুপ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com