রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জ পৌরসভার পাঁচজন হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন পৌর মেয়র মনিরুল ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র শিবগঞ্জ পৌর অঞ্চলে অর্থের অভাবে আসন্ন মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফর্ম পূরণ করতে না পারা পাঁচজন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের প্রতি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র জনাব সৈয়দ মনিরুল ইসলাম। বুধবার সকালে শিবগঞ্জ পৌরসভার মেয়র জনাব সৈয়দ মনিরুল ইসলামের অনুদানের অর্থ জনাব আলী রাজ (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, শিবগঞ্জ পৌর শাখা)-এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত ৫জন মেধাবী হতদরিদ্র শিক্ষার্থী রাজু, ওলিউল, আকতারুল, সাকিব ও ডালিমের হাতে তুলে দেন তাঁরই জেষ্ঠ্য সহোদর জনাব সৈয়দ নজরুল ইসলাম, চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা পরিষদ। এর আগেও জনাব সৈয়দ মনিরুল ইসলাম, মেয়র, শিবগঞ্জ পৌরসভা শিবগঞ্জ মহিলা কলেজের এক ছাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) কে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণের জন্য পুরো অর্থ নিজ হাতে তুলে দেন। এভাবেই শিবগঞ্জ পৌরসভা ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছেন শিবগঞ্জের মানুষের আশা-ভরসার স্থল এক মানবিক পরিবার তথা ‘সৈয়দ পরিবার’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com