রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের প্রত্যক্ষ তদারকিতে চলছে কঠোর লকডাউন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৫০৩ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের কঠোর অবস্থানের কারনে খুব কঠোর ভাবেই লক ডাউন চলছে। পহেলা রমজান ও পহেলা বৈশাখের ১ম দিন শহরের সেন্টু মার্কেট, ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট, স্টেডিয়াম মার্কেট সহ সকল দোকান বন্ধ থাকতে দেখা যায়। বুধবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্বরোড, শান্তিমোড়, অক্টয় মোড়, ফায়ার সার্ভিস মোড়, নয়াগোলা, শিবতলা মোড়, সিসিডিবি মোড়, সোনার মোড় এলাকায় হাতে গোনা কয়েকটা রিক্সা ছাড়া সব বন্ধ থাকতে দেখা যায়। শহরের প্রতিটি অলি- গলি, পাড়া, মহল্লার শুনশান নীরবতা লক্ষ্য করার মতো। বেলা ১১ টার দিকে পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার) নিজেই শহরের বিভিন্ন পয়েন্টে ছুটে যান, তদারকি করেন এবং পুলিশ সদস্যদের গঠনমূলক নির্দেশনা প্রদান করেন। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ দাড়িয়ে কঠোর ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়ি রাস্তায় টহল দিতে দেখা যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলা প্রশাসন ও পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা ছিলো কঠোর অবস্থানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com