সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর

চাঁপাইনবাবগঞ্জে ৩য় দিনেও লকডাউনে ছিলো পুলিশ কঠোর অবস্থানে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৮৪ বার পঠিত

ফয়সাল আজম অপু : কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় ধাপের লকডাউনের প্রথমদিন থেকে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। শুক্রবার (১৬ এপ্রিল) ভোর থেকে উপজেলা বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসেন সরকার এর নেতৃত্বে প্রশাসন তৎপরতা চালাচ্ছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদর্শন করেন এবং এ সময় স্বাস্থ্যবিধি অমান্য ও বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করার কারণে অনেককে তাৎক্ষণিক গুণতে হচ্ছে জরিমানা৷ মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে যাত্রীদের বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দিতে দেখা গেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, লকডাউন কার্যকর করতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। কাউকে অপ্রয়োজনে ব ‍ৃড়ির বাইরে আসতে দেয়া হচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসেন সরকার জানান, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হওয়া যাবে না। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে জরুরি প্রয়োজন ব্যতিত ঘর থেকে বাহির না হওয়াসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। অপরদিকে, গ্রামের হাট বাজার গুলোয় লকডাউন না মানায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সচেতন মহল। পৌর এলাকার বটতলাহাটে বিকেল ৫ টার দিকে গিয়ে দেখা যায় ঢিলেঢালা ভাবে গরু ছাগল বিক্রি করতে। শহরের প্রতিটি মোড়ে পুলিশের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com