রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে করোনায় আক্রান্ত ৮ জন ভর্তি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪১৩ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ২জন করোনা পজেটিভ রোগী এবং ৬ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের করোনা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি শনিবার (১৭ এপ্রিল) বিকেলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৪ জনসহ জেলায় নতুন করে মোট ৭০জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই পর্যন্ত জেলায় মোট ৯০০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, জেলা হাসপাতালে করোনা ওয়ার্ডে ৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ২জন করোনা পজেটিভ রোগী এবং ৬ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সকলে ভাল আছেন বলে জানান সিভিল সার্জন। এদিকে রাজশাহী’র পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ৮৯ জনের প্রতিবেদনের মধ্যে ২৪ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় শুক্রবার সকাল থেকে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু হয়েছে। উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ৯০০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮১০ জন সুস্থ্য হয়েছেন এবং মারা গেছে ১৪ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com