রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি আরিফ পুলিশে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৯৬ বার পঠিত

ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার আলোচিত কুখ্যাত সন্ত্রাসী আরিফকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের পদ্মার চর এলাকা থেকে তাকে আটক করে বুধবার বিকেলে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, গ্রেপ্তার আরিফ বেশ কিছুদিন থেকেই শিবগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ অপকর্ম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আদালতের সাজার ওয়ারেন্টসহ শিবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন থেকেই পুলিশ আরিফকে গ্রেপ্তারের তৎপরতা চালালেও আত্মগোপনে থাকায় তার কোন সন্ধান পাইনি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মা নদীর চরাঞ্চল থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। অভিযোগ রয়েছে- গ্রেপ্তার আরিফ উপজেলার বিভিন্ন এলাকায় তার কয়েকজন সহযোগী নিয়ে দীর্ঘদিন থেকেই ছিনতাই ও লুটপাটসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। এর আগে কয়েকজন ভুক্তভোগী শিবগঞ্জ থানায় আরিফের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এদিকে আরিফের আটকের খবর ছড়িয়ে পড়লে জনমনে স্বস্তি ফিরে আসে বলে জানিয়েছে এলাকাবাসী। কিছু এলাকায় মিষ্টি বিতরণেরও খবর পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com