রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাকের ধাক্কায় আবারও মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৯১ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সদর উপজেলার রামচন্দ্রপুরহাটের সন্নিকটে লালাপাড়া মোড়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২ টার দিকে ওই মহাসড়কের লালাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মিজানুর রহমান (৩৪)। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিয়ারাপুর গ্রাম এলাকার আমিরুল ইসলামের ছেলে। কুরবান আলি নামের একজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মিজানুর একটি ঔষধ কোম্পানির সেলসম্যান। ঔষধ সরবরাহের জন্য মোটরসাইকেল যোগে শিবগঞ্জের দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলো, হঠাৎ করে একটি দ্রুত গতির ট্রাক লালাপাড়ায় ধাক্কা দিয়ে দ্রুত গতিতে সোনামসজিদের দিকে পালিয়ে যায়। ধাক্কা দিলে তৎক্ষনাৎ রোডের উপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মিজানুর রহমান নিহত হন। মোটরসাইকেলটি দুমর-মুচরে যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com