শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা

করোনায় মারা গেলেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৭২৯ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

করোনা আক্রান্ত অ্যাডভোকেট নাজমুল হাসানকে গত ৭ এপ্রিল ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকেল সাড়ে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

বারিধারার ডিওএইচএস জামে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। অ্যাডভোকেট নাজমুল হাসানের বাবা মোহাম্মদ গোলাম মাওলা জেলা ও দায়রা জজ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com