রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন এর দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩৬৪ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন। বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদককে শুভেচ্ছা বার্তা জানান ওসি মোজাফফর হোসেন। ওসি মোজাফফর হোসেন বলেন, এক মাস রোজা রেখে যে সংযম দেখানো হয়, তারপরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এলাকার বাসিন্দা ও দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বলেন, আমি আশা করি করোনাভাইরাস মহামারির সব অন্ধকার কাটিয়ে ঈদ উল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ বাসীসহ পুরো দেশজুড়ে সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। করোনাভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে সবার উদ্দেশে ওসি মোজাফফর হোসেন বলেন, ‘ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com