রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশ নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩৫৯ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর এলাকার সেন্টু হালদারের ছেলে পুলিশ কনস্টেবল তৌহিদুল ইসলম (২৬)। নিহত তৌহিদুল রাজশাহী জেলা দায়রা জজের দেহরক্ষি হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, মহারাজপুরের মেলার মোড়ে এক রিক্সাকে সজোরে ধাক্কা মারে একটি মাইক্রোবাস। এতে রিক্সা আরোহী পুলিশ কনস্টেবল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত তৌহিদুলকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকার কামরুল ইসলামের ছেলে রুবেল (২৫) আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সদর থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাসকে আটক করা হয়েছে। তবে মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। মৃত তোহিদুলের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানায় থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com