রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ

বেগম রোকেয়া সম্মাননা-২০২১ পেয়েছেন সমাজসেবক আলহাজ্ব সাকিনা খাতুন পারুল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩৫০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মহান স্বাধীনতা দিবস সম্মাননা-২০২১ ও বেগম রোকেয়া সম্মাননা-২০২১ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব সাকিনা খাতুন পারুল।

ভিসিনারি পজিটিভ বাংলাদেশ’র আয়োজনে গত ৪ এপ্রিল এ সম্মাননা পান সাকিনা খাতুন। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেয়া হয়। আলহাজ্ব সাকিনা খাতুন পারুল তার এ অর্জনে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

তার এ সম্মাননা পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন, ডিসি ফুড, চাঁপাইনবাবগঞ্জের মেধাবি সন্তান সমাজসেবক মো. সেফাউর রহমান, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেয়া রহমান।

উল্লেখ্য, সাদা মনের মানুষ সাকিনা খাতুন। শহরের আজাইপুর, আরামবাগসহ বিভিন্ন এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে সাহায্য সহযোগিতা করে থাকেন সাকিনা খাতুন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সাকিনা খাতুন বহুকাল থেকেই রাজনীতির সাথে যুক্ত।

তার ছেলে সাকিউল ইসলাম সাকিলও মায়ের পথ ধরে ছোটবেলা থেকেই রাজনীতিতে এসেছে। এরই মধ্যে সফলতার সাথে জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com