বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় শতবর্ষী মাকে গোয়ালঘরে আটকে রাখলেন ছেলে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৬৩৫ বার পঠিত

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় শতবর্ষী এক বৃদ্ধা মাকে পরিত্যক্ত গোয়াল ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে তার একমাত্র ছেলের বিরুদ্ধে। স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের হস্তক্ষেপে অবশেষে ওই বৃদ্ধাকে উদ্ধার করা হয়।

জানা যায়, নগরকান্দা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের করপাড়া এলাকার রমেন মন্ডল তার শতবর্ষী মা রাজেশ্বরী মন্ডলকে একটি পরিত্যক্ত ঘরে তালাবদ্ধ অবস্থায় আটকে রাখছেন দীর্ঘদিন। রমেন মন্ডল উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকরি শেষে সম্প্রতি অবসরে গেছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি পরিত্যক্ত তালাবদ্ধ ঘরে জরাজীর্ণ অবস্থায় ওই বৃদ্ধাকে রাখা হয়েছে। তালা খুলে দেখা গেছে, শতবর্ষী বৃদ্ধা ময়লা আবর্জনার ভেতর তীব্র গরমে কাতরাচ্ছেন। ঘরে কোনো ফ্যান নেই। না পাচ্ছে ঠিকমতো খাবার, না পাচ্ছেন একটু পানি। একমাত্র ছেলে ও ছেলের বউ আরাম-আয়েশে ঘরে থাকলেও জায়গা হয়নি বৃদ্ধা মায়ের। দরজার তালা খোলামাত্র এ প্রতিবেদককে দেখে কেঁদে ওঠেন ওই বৃদ্ধা। পরে তাকে উদ্ধার করে ছেলের ঘরে নিয়ে ফ্যানের নিচে বসালে তিনি স্বস্তির নিশ্বাস ফেলেন।

নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি বোরহান আনিস বলেন, পৌরসভার করপাড়ায় এক বৃদ্ধাকে আটকে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে আমিসহ প্রেসক্লাবের সাংবাদিকরা যাই। সেখানে গিয়ে দেখতে পাই, ওই বৃদ্ধাকে একটি পরিত্যক্ত গোয়ালঘরে আটকে রাখা হয়েছে। আমরা সেখান থেকে ওই বৃদ্ধাকে বের করে নিয়ে আসি।

তিনি আরো বলেন, ওই বৃদ্ধা খুব ক্ষুধার্ত ছিলেন। তাকে তাৎক্ষণিক আম খেতে দেওয়া হয়। পরে তার ছেলেকে এ বিষয়ে চাপ প্রয়োগ করলে তিনি তার ভুল স্বীকার করে মাকে আর কষ্ট দেবেন না বলে আমাদের আশ্বস্ত করেন।

এ ব্যাপারে ওই বৃদ্ধার ছেলে রমেন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দরজা খোলা থাকলে বিভিন্ন দিকে চলে যায় মা। তাই আমি তাকে আটকে রাখি। আমার ভুল হয়েছে। আমি না বুঝে অনেক বড় ভুল করেছি। এখন থেকে মায়ের যত্ন নেব।

সাংবাদিকরা জানান, তার অনুরোধে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com