শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

পরীর এত রাতে বোট ক্লাবে তাদের কাছে যাওয়া উচিত হয়নি : মিশা সওদাগর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৬৯৭ বার পঠিত
বিনোদন সংবাদদাতা : চিত্রনায়িকা পরীমনি এত রাতে বোট ক্লাবে না গেলেও পারতেন বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।মঙ্গলবার দুপুরে ডিবি অফিসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মিশা সওদাগর বলেন, আমি নিরপেক্ষভাবে বলতে চাই- পরী যে লেভেলের নায়িকা ছবির কথা নিয়ে কোনো মিটিং করতে হলেও প্রডিউসারকে তার কাছে যেতে হবে। সাইনিংয়ের জন্য হলে পরীর বাসায় গিয়ে সাইন করাতে হবে। পরীর তাদের কাছে যাওয়া উচিত হয়নি।
‘যে ক্লাবে সে গিয়েছিল তার ফুটেজ থাকার কথা। এতো বড় একটা ক্লাব সেখানে অবশ্যই সিসিটিভি ক্যামেরা আছে। আইনশৃঙ্খলা বাহিনীর শুধু তাদের কথা শুনলেই হবে না পরীরও কথা শুনতে হবে।’
গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে মারধর ও ধর্ষণচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। ঘটনার চারদিন পর রোববার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এই ঘটনা প্রকাশ করেন নায়িকা।
ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে চিত্রনায়িকা পরীমনি সোমবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। এরপরে প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও আমিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com