বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল দুবাইয়ের হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৬৮১ বার পঠিত

বিনোদন নিউজ : চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ। শারীরিক অবস্থা খারাপ নিয়েই তিনি সম্প্রতি দুবাই যান। সেখানে অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে।

বর্তমানে ডিপজলকে দুবাইয়ের একটি হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে বলে চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

চিত্রনায়ক জায়েদ খান আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ফেসবুকে এক স্ট্যাটাসে এই কথা নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি দুবাইয়ে চিকিৎসাধীন। সবার কাছে দোয়া চেয়েছেন।’

অনেক দিন ধরেই ডিপজল ফুসফুস ও হার্টের অসুখে ভুগছেন। এর আগেও তাকে বেশ কয়েক দফায় হাসপাতালে যেতে হয়েছে। ২০১৭ সালের ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টের বাইপাস অস্ত্রোপচারও করা হয়েছিলে। তারপর কিছুটা সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছিলেন।

এ যাত্রায় কোনো অপারেশনের খবর পাওয়া যায়নি। তবে ডিপজলের জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও শিল্পী সমিতি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com