বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চলমান পরিস্থিতিতে ঈদের নামাজ আর কোরবানি নিয়ে নির্দেশনা আসছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৪৯ বার পঠিত

অনলাইন নিউজ : দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২১ জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা। করোনা সংক্রমণে বেড়ে যাওয়ায় চলমান পরিস্থিতিতে ঈদের নামাজ ও কোরবানি নিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে শিগগিরই আসছে বেশকিছু নির্দেশনা।

মন্ত্রণায়লেয় কর্মকর্তারা জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে গত ঈদের মতো এবারও ঈদগাহ বা খোলা মাঠের পরিবর্তে মসজিদে নামাজ আদায় করতে হবে। করা যাবে না কোলাকুলি। পশু কোরবানির ক্ষেত্রেও থাকছে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার শর্ত।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে এরই মধ্যে থেকে এ সংক্রান্ত নির্দেশনার খসড়া তৈরি করা হয়েছে। মন্ত্রীপরিষদ বিভাগ অনুমোদন পাওয়ার পর ধর্ম মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করবে।

ঈদের স্বাস্থ্যবিধি নিয়ে রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক সভায় ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, সারাদেশের বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ, বেসরকারি সংস্থা প্রধানরা জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি অনুযায়ী ঈদুল আজহা উদযাপন করবেন।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কোরবানি, কোরবানি করা পশুর রক্ত, বর্জ্যে যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয়, এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অন্তর্ভুক্ত থাকছে বলে জানিয়েছেন কর্মকর্তরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com