বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ১৩ জনের প্রাণহানি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩০৫ বার পঠিত
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মারা গেছেন।
রবিবার (২২ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আয়শা সুলতানা সোমা (৫০), মানিক মিয়া (৬০) ও গফরগাঁওয়ের মুরশিদা বেগম (৬০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের লাল মিয়া (৬৫), কামরুন্নাহার (৫৫), নাজমুন নাহার (৫৫), ঈশ্বরগঞ্জের আনিসুজ্জামান (৩৭), সাহেরা খাতুন (৫০), গৌরীপুরের আবুল কাশেম (৬৫), ভালুকার অরুন বিশ্বাস (৪৫), নেত্রকোনা সদরের রোকেয়া বেগম (৭৫), আটপাড়ার রইছ মিয়া (৭০) ও টাঙ্গাইল সদরের আব্দুল খালেক (৬০)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৩৬ রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ২৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৭০৯টি নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com