মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

গোমস্তাপুরে সড়কের পাশ থেকে লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৪৫ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের পাশ থেকে নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে গোমস্তাপুর থানা পুলিশ। এ ঘটনায় আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ২ জনকে মূল হত্যাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা হল ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী লালবানু ও তার পরকিয়া প্রেমিক শাকিল। এ ঘটনায় নিহতের ছোট ভাই সাবেক সেনা সদস্য আশরাফুল হকের দায়ের করা হত্যা মামলায় তাদের শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এ বিষয় গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, এ ঘটনায় আটককৃতদের ব্যাপক জিজ্ঞেসাবাদ শেষে এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হয়।জিজ্ঞেসাবাদে ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী লালবানু তার পরকীয়া প্রেমিক শাকিলকে নিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে। উল্লেখ্য,গত বুধবার উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর নামক স্থানে রাস্তার পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সে পার্বতীপুর ইউনিয়নের এনায়েতপুর গ্ৰামের রুস্তম আলীর ছেলে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com