মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান করা হয়েছে| সোমবার (১৭ আগস্ট) বিকেলে মেসার্স সদের ট্রেডার্স নামক দোকানটির মালিক  মো. সদের আলীকে এই দণ্ড প্রদান করা হয়|  মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ|মোবাইল কোর্টে উপস্থিত থাকা সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার আনিসুল হক মাহমুদ এই তথ্য জানিয়েছেন| তিনি আরো জানান,  সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসের সার ও বালাইনাশক  তদারকির সময় দেখা যায় মেসার্স সদের ট্রেডার্স নামক দোকানে ভেজাল কীটনাশক এবং গাছের জন্য

প্রয়োজনীয় অনুখাদ্য  অবৈধভাবে প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছে| বিষয়টি নজরে আসায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল কীটনাশক এবং গাছের জন্য প্রয়োজনীয় অনুখাদ্য  অবৈধভাবে প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগে দোকান মালিক মো. সদের আলীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ লক্ষ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়| এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান, কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম উদ্দিন সরকার, মো. আল আওয়াল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুর মোহাম্মদ ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com