বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে ইঞ্জিনচালিত সকল নৌযানের ডাটাবেজ তৈরির লক্ষে আজ বৃহস্পতিবার থেকে নৌযান শুমারি শুরু হচ্ছে।এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে কালেক্টরেট চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।র‌্যালিতে অংশ নেন- জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক রাজীব কুমার কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, গোদাগাড়ী নৌপুলিশের কনস্টেবল খাইরুল ইসলাম।নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে দেশে প্রথমবারের মতো সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের ডাটাবেজ প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে। চাঁপাইনবাবগঞ্জেও এই শুমারি পরিচালিত হবে।নৌযান শুমারি ২০২৬ এর মূল তথ্যসংগ্রহ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, শুমারির গুরুত্ব ও উদ্দেশ্য সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং শুমারিকর্মীদের তথ্য প্রদানে উৎসাহিত করার লক্ষে এই র‌্যালির আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com