শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে এই সমাবেশের আয়োজন করে জেলা কৃষক দল|জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন— জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন|বিশেষ অতিথির বক্তব্য দেন— রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত| অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা কৃষক দলের সদস্য সচিব মো. দুরুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ ও সদস্য সচিব তাসেম আলীসহ অন্যরা|

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত নির্বাচনে সব আওয়ামী লীগের লোকজন জামায়াতকে ভোট দিয়েছে| আওয়ামী লীগ-জামায়াত ৮৬ সালে একসাথে নির্বাচন করেছে| এবার আবারো হাসিনার নির্দেশে দেশের ৯০ শতাংশ আওয়ামী লীগের ভোট জামায়াতকে দিয়েছে| যেখানে জামায়াত কোনো দিন ১০ হাজার ভোট পায়নি, সেখানে ১ লাখ ভোট পেয়েছে| সেখানে কি বেহেশত থেকে ফেরেশতা এসে ভোট দিয়েছে? আওয়ামী লীগের ভোট ও নিজেদের ভোট মিলেই তাদের এমন অবস্থা হয়েছে|সমাবেশে তিনি আরো বলেন, এখন সবচেয়ে বেশি সুখে আছে বেহেশতিরা| সংসদে এক কথা বলে আর বাইরে এসে বলে, সরকারকে ১৫ দিনের মধ্যে ফেলে দেব| এত সস্তা, এত সহজ? ১৭ বছরে অনির্বাচিত সরকারকে আমরা-আপনারা বেহেশতি-দোযখি সবাই মিলে ফেলতে পারিনি| আর নির্বাচিত সরকারকে ফেলে দেবেন? তাদের কথা শুনে মনে হয়, তারা আওয়ামী লীগের এক্সটেনশন| বেহেশতিরা আওয়ামী লীগের এক্সটেনশন|

কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, বিএনপি নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি চালু করেছে| নির্বাচনী যতগুলো প্রতিশ্রুতি করেছে বিএনপি তা আগামী পাঁচ বছরে একে একে সবগুলো পালন করবে| ধনী, মধ্যম ও গরিব সকল কৃষকই পাবে কৃষক কার্ড| এসব কার্ড বিতরণে কোনো দলীয়করণ করা হবে না| যারা বেহেশতি তারাও পাবে, আমরা যারা দোযখি তারাও পাবো| এমনকি যারা ফ্যাসিস্ট, তারাও পাবে এই কার্ড| এমন অনুকরণীয় উদাহরণ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তানের পক্ষেই সম্ভব| বাংলাদেশের সকল নারীরা ফ্যামিলি কার্ড পাবেন|

তিনি বলেন, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় কাজ করছে সরকার| তার মধ্যে সবচেয়ে বেশি প্রকল্প ও কাজ বাস্তবায়ন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে| নতুন করে মহানন্দা ও পুনর্ভবা নদীর মিলনস্থলে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি|হাসান জাফির তুহিন বলেন, বিগত সরকার শুধু লুটপাট করে গেছে| কৃষিকে ধ্বংস করে গেছে| প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এই কৃষিকে এগিয়ে নিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে| তিনি বলেন, এই জেলায় তিনটি আসনের মধ্যে একটি আসনও আমরা পাইনি| তবুও প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন এই চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য|

তিনি বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক কৃষি ঋণ মওকুফ করা হয়েছে| আগামী ৫ বছরে এই চাঁপাইনবাবগঞ্জে এত কাজ করা হবে যা কেউ কল্পনাও করেনি| তিনি জানান, এখানে সারের কোনো সংকট থাকবে না|প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব, শ্রমিকের মুখে হাসি ফোটানো সম্ভব| তারেক রহমান কৃষকের টাকা মেরে খাবেন না, শ্রমিকের ঘামের টাকায় গাড়ি-বাড়ি করবেন না, বিলাসী জীবনযাপন করবেন না| তিনি সবসময় একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন| তিনি সবসময় দেশের কথা ভাবেন, দেশের মানুষের কথা ভাবেন| তাই তিনি কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ব্যবস্থা প্রবর্তন করেছেন| এই কার্ড দেশের সকল কৃষক পাবেন, এখানে কোনো দলীয়করণ করা হবে না|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com