সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। সোমবার সকাল থেকে এই কোর্ট পরিচলনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।মোবাইল কোর্ট পরিচালনাকালে খুচরা সার বিক্রেতা মেসার্স ইসলাম ট্রেডার্সের প্রোপ্রাইটর মো. নুর আলমকে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় ও কোনোরকম বিক্রয় মেমো ছাড়া সার বিক্রয় করার অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টে উপস্থিত থাকা সদর উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান বিষয়টি নিশ্চিত করে বলেন- উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সম্মিলিতভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করে। এই সময় সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় করার অভিযোগে অসাধু ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তার গুদামে মজুত থাকা ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা এমওপি সার জব্দ করা হয়। যা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের উপস্থিতিতে কৃষক পর্যায়ে সরকারি মূল্যে বিক্রয় করা হবে এবং সার বিক্রির টাকা ডিলারের পরিবারের হাতে বুঝিয়ে দেয়া হবে। তিনি আরো জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এবং কৃষকের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com