শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ

চাঁপাইনবাবগঞ্জে মাসকলাই চাষাবাদে প্রণোদনা পাচ্ছেন ৫৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ হাজার ৬শজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ চলছে। খরিপ-২, ২০২৩-২০২৪ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এই প্রণোদনা দেয়া হচ্ছে। প্রতিজন কৃষককে ১ বিঘা জমিতে মাসকলাই চাষাবাদের জন্য ৫ কেজি বীজ, ৫ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার দেয়া হচ্ছে।
সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ

চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ অন্যরা।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলার ৫ উপজেলায় ২২ হাজার ৫শ হেক্টর জমিতে মাস কলাই আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ৫৫৫, শিবগঞ্জ উপজেলায় ৯ হাজার ৮১৫, গোমস্তাপুর উপজেলায় ১ হাজার ২৮০, নাচোল উপজেলায় ২ হাজার ৬শ ও ভোলাহাট উপজেলায় ১ হাজার ২৫০ হেক্টর জমি রয়েছে। এখন বীজ বপনের ভরা মৌসুম চলছে। ইতোমধ্যে জেলায় ৫ হাজার ১শ হেক্টর জমিতে বীজ বপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com