রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডে ডা. রাব্বানীর উঠান বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা বতর্মান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। এখন স্মার্ট বাংলাদেশের যে সূচনা হয়েছে তা আমাদের বাস্তবায়ন করতে হবে। এজন্য এই সরকারের ধারাবাহিকতা দরকার। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং নৌকার জন্য ভোট চাই।
বুধবার বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় তিনি জনসাধারণের মধ্যে সরকারের উন্নয়নমূলক সংবলিত লিফলেট বিতরণ করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হাজি শামসুদ্দিন বাবলু, জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জাব্বারসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকেও অনেককে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. গোলাম রাব্বানী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com