মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের

তানোরে সার পাচারের দায়ে ডিলারের লক্ষাধিক টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

রাজশাহী তানোরে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) ডিলার নিজ এলাকা থেকে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শিংড়া পুকুর নামক স্থানে ডিএপি সার পাচারের দায়ে ডিলার নজরুল ইসলামের লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টা দিকে তানোর নির্বাহী অফিসার (ইউএনও) তাঁর ভ্রাম্যমান আদালতে এ জরিমানার টাকা আদায় করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর মোড়ের রহিমা

ট্রেডার্সের প্রোপাইটার নজরুল ইসলাম ঘটনার দিন বেলা ১১টার দিকে তার নিজ দোকান থেকে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শিংড়া পুকুর নামক স্থানে এক ভটভটি ভর্তি ৬০ বস্তা ডিএপি সার পাচার করেন।এসময় স্থানীয় জনতা ও গ্রাম পুলিশের সহায়তায় ওই সার আটক করে তানোর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে সার ব্যবস্থাপনা ২০০৬ ও সংশোধনী ২০১৮ আইনে ওই সার ডিলার নজরুল ইসলামের এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

এছাড়াও জব্দকৃত সার সরকারি মূল্যে কৃষকের কাছে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু ডিলার তাৎক্ষনিক আদালতের কাছে তার দোষ স্বীকার করে জরিমানার টাকা প্রদান করেন। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, উপজেলার কলমা ইউপির আজিজপুর মোড়ের বিএডিসি ডিলার নজরুল ইসলাম নিজ এলাকা থেকে নিয়ামতপুর উপজেলায় সার পাচারের দায় স্বীকার করেছেন। এজন্য তার বিরুদ্ধে সার ব্যবস্থাপনা ২০০৬ ও সংশোধনী ২০১৮ আইনে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান ইউএনও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com