মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার চাঁপাইনবাবগঞ্জে বসানো হলো ৩২টি এআই ক্যামেরা হোসেনডাঙ্গায় মোবাইল কোর্ট : খুচরা সার বিক্রেতাকে লাখ টাকা অর্থদণ্ড প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের সঙ্গে বালু বোঝাই ডাম্প ট্রাকের সংঘর্ষ,গুরুতর আহত ট্রেনের চালক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৫৫০ বার পঠিত

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের ৫টি বগি রেললাইনের পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে গেছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেলক্রসিংয়ে আজ বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ট্রেনের চালক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বুধবার দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটির বুধবার সাপ্তাহিক ছুটি ছিল। তাই ভোরে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে দিনাজপুর থেকে যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালুবোঝাই ডাম্প বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকার ফলে ট্রেনটি সজোরে বালুর ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের পেছনে থাকা ৫টি বগি পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে যায়। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com