সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি চাঁপাইনবাবগঞ্জে আলাতুলিতে পদ্মার ভাঙন: নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন : স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের তাগিদ চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের

পরেরবার নিজে এসে দেখে যেও : মুশফিককে মালিক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ২০৩০ বার পঠিত

তিন দফা পাকিস্তান সফরের প্রথম দফায় বুধবার রাতে লাহোর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান, অবসর নেয়ায় নেই মাশরাফি বিন মর্তুজা। এছাড়া পারিবারিক কারণে পাকিস্তান সফরে দলের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের অন্যতম মুশফিকুর রহীম।

পঞ্চপান্ডবের মধ্যে শুধুমাত্র তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদই আছেন এবারের পাকিস্তান সফরে। অথচ ২০০৮ সালের পাকিস্তান সফরে ছিলেন পাঁচজনের সবাই, এইচএসসি পরীক্ষার কারণে এশিয়া কাপে যাননি সাকিব আল হাসান। কিন্তু ১২ বছরের ব্যাপারে অনেক কিছুই বদলে গেছে পাকিস্তানে।

 

বিশেষ করে বড়সড় প্রশ্নবোধক চিহ্ন বসে গেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে। যে কারণে এবার দলের সঙ্গে পাকিস্তান সফরে যাননি মুশফিক। তবে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের মতে, পাকিস্তানের অবস্থা এখন অনেক ভালো। তিনি মুশফিককে আহ্বান জানিয়েছেন, পরেরবার যেনো তিনি (মুশফিক) নিজে পাকিস্তান গিয়ে সেখানের অবস্থা দেখে আসেন।

একইসঙ্গে মালিক আশাবাদী, এবারের সফরে যাওয়া বাংলাদেশি ক্রিকেটাররাই দেশে ফিরে দলের অন্যান্য খেলোয়াড়দের রাজি করাবে পাকিস্তান সফরের জন্য। বুধবার স্থানীয় সংবাদমাধ্যমে মালিক বলেন, ‘বাইরের দেশের বিভিন্ন লিগে খেলতে গেলে, অনেকেই জিজ্ঞেস করে পাকিস্তানের বর্তমান অবস্থার ব্যাপারে। পাকিস্তানে যেমন নিরাপত্তা দেয়া হয়, সেটা বিশ্বের কোথাও নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কিছু খেলোয়াড়ও নিরাপত্তার ব্যাপারে জানতে চেয়েছে। আমি তাদের বলেছিলাম যে নিজেরাই এসে দেখে যায় যেনো। শুধুমাত্র একজন খেলোয়াড় (মুশফিকুর রহীম) আসছে না ওদের। আমি শুধু ওকে বলতে চাই, দয়া করে পরেরবার এসো এবং নিজেই দেখে যেও। বাংলাদেশের খেলোয়াড়রা এখান (পাকিস্তান) থেকে ফেরার পর নিজেরাই অন্যান্য খেলোয়াড়দের রাজী করাবে পাকিস্তান সফরের ব্যাপারে।’

নিরাপত্তার বিষয় নিয়ে কথা শেষেই ফেরা হয় মাঠের ক্রিকেটে। মালিক জানিয়ে দেন, মুশফিক বা সাকিব না থাকলেও বাংলাদেশের বর্তমান দলটা বেশ শক্তিশালী। যেহেতু সবশেষ বিপিএলে খেলেছেন, তাই প্রায় সবাইকেই কাছ থেকে দেখেছেন মালিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com