রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পক্ষেই কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব কৃষক দলের সমাবেশে হাসান জাফির তুহিন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বড় জয় পেল শিবগঞ্জ সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প : গোমস্তাপুরে বিএমডিএ চেয়ারম্যান অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টে এক দোকান মালিককে অর্থদণ্ডসহ কারাদণ্ড শিবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৬৫ পরিবারে চাল বিতরণ রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা শিবগঞ্জে পাখি শিকারের দায়ে জরিমানা : অবমুক্ত টিয়াপাখি

মতিঝিলে বিচ্ছু বাহিনী’র ৫ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ‘বিচ্ছু বাহিনী’র ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। কিশোর গ্যাংটি মতিঝিলে ‘নিবিড় গ্রুপ’ নামেও পরিচিত। শনিবার (২৪ জুলাই) রাতে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৫ জুলাই) দুপুরে র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস এ তথ্য জানান।

তিনি বলেন, মতিঝিল এলাকায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়, সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি করে আসছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এজিবি কলোনির হিন্দুপাড়ার লোকনাথ বাবার মন্দিরের সামনে বিশেষ অভিযান চালিয়ে বিচ্ছু বাহিনীর সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. জুয়েল, মো. তরিকুল ইসলাম, মো. জুনাইদ, মো. রবিউল ইসলাম (রবিন), মো. সাগর। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের ব্যাটন, একটি সুইচ গিয়ার চাকু, দুটি কালো রঙের স্টিলের চাকু, একটি বক্সিং পাঞ্চার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে রাজধানীর মতিঝিল, মুগদা ও শাহজাহানপুর থানা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে স্বীকার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস আরও বলেন, গ্রেফতাররা আধিপত্য বিস্তারের জন্য দলবদ্ধভাবে মোটরসাইকেলে মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করতো।

এছাড়া তারা মোটরসাইকেল ব্যবহার করে রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও বাস যাত্রীদের টার্গেট করে যাত্রীদের ব্যাগ-পার্টস ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com