শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু হলো ‘অটোমেশন সিস্টেম’ সুস্থ জীবনে ফিরতে মাদককে না বলল মাদকাসক্তরা নাচোলে প্রাথমিকের প্রধান শিক্ষকদের নিয়ে এমপি মিজানুরের মতবিনিময়

আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ এই কর্মশালার আয়োজন করে|কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বিস্তারিত আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস|পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক| তাই আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য|” তিনি বলেন, ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে| জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগন্যাল ইত্যাদির ব্যবহার এবং গাড়ি চালানোর

আইনানুগ বাধ্যবাধকতার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব এবং অন্যকেও নিরাপদ রাখব|এছাড়াও কর্মশালায় শিক্ষার্থীদের মাদক, যৌতুক, বাল্যবিয়ে, ইভটিজিং, ব্যাড টাচ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়| শিক্ষার্থীরাও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরেন|কুইজ টেস্টের মাধ্যমে সঠিক উত্তর দাতা ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়|কর্মশালায় গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. সফিকুল আলমসহ ট্রাফিক পুলিশ এবং বিদ্যালয়ের অন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com