রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ সম্পর্কিত সচেতনতামূলক সভা চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু হলো ‘অটোমেশন সিস্টেম’ সুস্থ জীবনে ফিরতে মাদককে না বলল মাদকাসক্তরা নাচোলে প্রাথমিকের প্রধান শিক্ষকদের নিয়ে এমপি মিজানুরের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে উল্টো রথ টানার মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা| এ উপলক্ষে বিভিন্ন স্থানে উল্টো রথটান ছাড়াও পদাবলি কির্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, প্রার্থনা, আলোচনা সভা, ধর্মীয় ˆবদিক নৃত্য, ভাগবতকথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়|উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের

আয়োজন করে| সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা| পরে জেলা শহরসহ বিভিন্ন স্থানে বর্ণিল সাজে সজ্জিত বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হয় উত্তরবঙ্গ ˆবষ্ণব সংঘ, হরেকৃষ্ণ সংঘ, চরজোতপ্রতাপ শিবতলা শিবমন্দির শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা| এছাড়া, বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়| এসময় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাদের নিজ নিজ মন্দিরে গিয়ে শেষ হয়| ঢোল, কাঁসর,

ঘন্টা শঙ্খ ও উলুধ্বনির মধ্যে সব বয়সের শত শত নারী-পুরুষ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে অংশ নেন| এসময় উপস্থিত ছিলেন, হিন্দু সম্প্রদায় ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সদস্যরা| ভক্তরা কীর্তনসহ বিভিন্ন পূজা-অর্চনা করে| উল্টো রথযাত্রার মধ্যে দিয়ে ৮ দিন ব্যাপী জগন্নাথদেবের রথযাত্রার সমাপ্তি ঘটে| গত ১৬ জুলাই রথ শোভাযাত্রা, রথের মেলাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব শুরু হয়েছিল|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com