শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

আন্দোলন ছাড়া সামনে কোনো পথ খোলা নেই : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪৬১ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি শুধু বিএনপির নয়, দেশের ১৬ কোটি মানুষের।

তিনি বলেন, বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

অন্যান্য রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, জনগণকে সঙ্গে নিয়ে দেশ বাঁচাই, গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করি।’

মির্জা ফখরুল বলেন, সরকার আমাদের সমাবেশ করার কোনো জায়গা দিচ্ছে না। গণতন্ত্রের সকল স্তম্ভ ভেঙে দিয়েছে। এই সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘সামনে আমাদের কোনো পথ খোলা নেই। পথ একটাই- আন্দোলন আন্দোলন আন্দোলন।’

২৪ নভেম্বর জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামী ২৪ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ করবে বিএনপি।

সমাবেশে এই কর্মসূচি ঘোষণা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এরপরও যদি দেশনেত্রীর মুক্তি না মিলে তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলটি কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com