শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

আবার পর্যটকদের জন্য ভিসা চালু করল ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪১৫ বার পঠিত

ভারত আবার পর্যটকদের জন্য ভিসা চালু করছে। ১৫ অক্টোবর থেকে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করল দেশটি। তবে শুধু ভাড়া করা উড়োজাহাজে তারা ভারত ভ্রমণের সুযোগ পাবেন।

বাণিজ্যিক উড়োজাহাজে পর্যটন ভিসায় ভারতে যেতে অপেক্ষা করতে হবে ১৫ নভেম্বর পর্যন্ত।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে ভারত দেড় বছর ধরে পর্যটন ভিসা বন্ধ রেখেছিল।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া আদেশে বলা হয়, নানা তথ্যউপাত্ত বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৫ অক্টোবর থেকে বিদেশিদের ভারত ভ্রমণের জন্য পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সময় শুধু ভাড়া করা উড়োজাহাজে চড়ে ভ্রমণ করতে হবে। বিদেশি পর্যটকেরা পর্যটন ভিসায় ১৫ নভেম্বর থেকে ভাড়া উড়োজাহাজের পাশাপাশি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত ভ্রমণের সুযোগ পাবেন।

পর্যটন ভিসায় ভারত ভ্রমণের সময় পর্যটক, বিমান পরিবহন সংস্থা এবং বিমানবন্দরে সংশ্লিষ্ট অংশীজনদের ভারতের স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত নিয়ম অনুযায়ী কোভিড-১৯ বিষয়ক সব ধরনের প্রটোকল অনুসরণ করে চলতে হবে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সামগ্রিকভাবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় ভিসা এবং আন্তর্জাতিকভাবে চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, তা শিথিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com