শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আলজাজিরায় প্রচারিত সংবাদের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭৩ বার পঠিত

ফয়সাল আজম অপু : আলজাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ বিরোধী প্রচারণার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন টি হয়। কল্যাণপুর ফকল্যান মোড় যুব সংঘ আয়োজিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, শিল্প ও বাণিজ্য সম্পাদক শামসুদ্দিন হাজী বাবলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটু। ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তবজুল ইসলাম, শহর যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, পৌর আওয়ামী লীগ সদস্য মেহেদুল ইসলাম।পৌর কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ রঞ্জু, শাহনাজ মুক্তা, কল্যাণপুর ফকল্যান মোড় যুব সংঘের আহবায়ক মো. সনিসহ শতাধিক মানুষ। সমাবেশে বক্তারা বলেন, আলজাজিরা বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে, যা বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র। বাংলার মানুষ এ ষড়যন্ত্র প্রতিহত করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com