
অনলাইন নিউজ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতি। বিশেষ করে ঢাকা-১৭ আসনকে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এই গুরুত্বপূর্ণ আসনটিতে দীর্ঘদিনের মিত্র আন্দালিভ রহমান পার্থ নির্বাচন করার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে সেখানে বড় চমক নিয়ে হাজির হয়েছে বিএনপি। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতার প্রতি সম্মান জানিয়ে নিজের দাবি ছেড়ে দিয়ে পার্থ এখন তার পুরনো আসন ভোলা-১ থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
ঢাকা-১৭ আসনটি দীর্ঘ সময় ধরে ফাঁকা রেখেছিল বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এই আসন থেকে নির্বাচনের জন্য দীর্ঘ প্রস্তুতি চালিয়েছিলেন। তবে রবিবার সকালে পার্থ নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি এই আসনে আর থাকছেন না।
ওসমান হাদির কন্টেন্ট মুছে দিচ্ছে ফেসবুক!ওসমান হাদির কন্টেন্ট মুছে দিচ্ছে ফেসবুক!
পার্থ বলেন, ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী হচ্ছেন তারেক রহমান। তিনি আমাদের সবার সম্মানের রাজনীতিক এবং জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু। দীর্ঘ নির্বাসন থেকে ফিরে তিনি যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তা অতুলনীয়। তারেক ভাইয়ের সম্মানে আমি এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি। তিনি আরও যোগ করেন যে, এই আসনে তারেক রহমানকে সমর্থন দেওয়া সবার নৈতিক দায়িত্ব।
ঢাকা-১৭ আসন ছেড়ে দিলেও নির্বাচন থেকে দূরে সরছেন না আন্দালিভ রহমান পার্থ। তিনি তার পুরনো নির্বাচনী এলাকা ভোলা-১ (সদর) থেকে ভোটের লড়াইয়ে নামছেন। পার্থ জানান, আমি ইতোমধ্যেই ভোলা-১ আসন থেকে মনোনয়ন সাবমিট করে দিয়েছি। আমি দলীয় প্রতীকেই (গরুর গাড়ি) ভোটের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি।
বিএনপি সূত্র জানায়, তারেক রহমান এই আসন থেকেই নির্বাচন করবেন—এমন গুঞ্জন আগে থেকেই ছিল। শনিবার গুলশান এলাকার ঠিকানায় তার ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেই আলোচনা
স্বাস্থ্য বীমা
গণভোটের প্রচারণায় মুন্সীগঞ্জে ‘সুপার ক্যারাভান’গণভোটের প্রচারণায় মুন্সীগঞ্জে ‘সুপার ক্যারাভান’
আজ রবিবার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিএনপির মিডিয়া সেল থেকেও নিশ্চিত করা হয়েছে যে, তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইতোমধ্যেই দুই দফায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বেশ কিছু আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হলেও অভ্যন্তরীণ কৌশলগত কারণে কিছু আসনে প্রার্থী বদল করা হয়েছে। তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণ তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।