রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ইফতারে বেলের শরবত খেলে শরীরে কী ঘটে?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

হঠাৎ করেই বাড়ছে গরম। তাই সারাদিন রোজা রাখার পর ইফতারে এমন কিছু খাওয়া উচিত যা পেট ঠান্ডা রাখবে, হবে শরীরের জন্যও উপকারি। এমনই একটি খাবার বেলের শরবত। রোজ ইফতারে বেলের শরবত খেলে কী কী উপকারিতা মিলবে, চলুন জানা যাক-

পেট ঠান্ডা রাখে 

আয়ুর্বেদ মতে বেলকে পাচনতন্ত্রের জন্য অমৃত হিসেবে বিবেচনা করা হয়। বেলের শরবত পান করলে পেট ঠান্ডা থাকে। সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর এক গ্লাস বেলের শরবত খান। পেট ও শরীর ঠান্ডা থাকবে।

বেল একটি উচ্চ ফাইবার সমৃদ্ধ ফল। বেলের রস পান করলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। নিয়মিত বেল খেলে মিষ্টিজাতীয় খাবার খাওয়ার ইচ্ছে জাগে না। ফলে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা যায়। যা ওজন কমাতে সাহায্য করে।

শরীর হাইড্রেটেড থাকে

গরমে দেখা দেয় পানিশূন্যতা। এমন পরিস্থিতে খেতে পারেন বেলের শরবত। এই ফলে রয়েছে বিটা-ক্যারোটিন, প্রোটিন, থায়ামিন, ভিটামিন সি এবং রাইবোফ্লাভিন যা শরীরকে হাইড্রেটেড রাখে, শরীরের পানির ঘাটতি পূরণ করে।

ইউরিক অ্যাসিডের মাত্রা কমায় 

বেলের রসে থাকা উচ্চ ফাইবার পিউরিন হজমে সাহায্য করে। ফলে বিপাক দ্রুত হয় এবং ইউরিক অ্যাসিড প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে।

হজমশক্তি উন্নত করে 

হজমশক্তি উন্নত করতে সাহায্য করে বেল। এটি কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, পেট ফাঁপা এবং মুখের আলসারের সমস্যা থেকে মুক্তি দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com