রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঈদের ছুটি ও বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১১১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ঈদের ছুটি ও বোনাসের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছেন জায়েন্ট নীট পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (২২ মার্চ) সকাল ৭টায় গাজীপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের কর্তব্যরত এসআই আবদুল্লাহ আল মামুন।

শ্রমিকদের অভিযোগ, ঈদের ছুটি ও বোনাসের দাবিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেও তারা কোনো সমাধান পাননি। আজ সকালে এসে তারা কারখানা বন্ধ দেখতে পান। ঈদের আগে বোনাস না পেলে চরম আর্থিক সংকটে পড়বেন আশঙ্কায় তারা বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর শিল্প পুলিশের এসআই ফারুক হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘ঈদের ছুটি ও বোনাসের দাবিতে গত বৃহস্পতিবারও শ্রমিকরা আন্দোলন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে আজ কারখানা বন্ধ করে নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে চলে যান।’

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঈদ সামনে, কিন্তু এখনো তারা ছুটি ও বোনাসের কোনো নিশ্চয়তা পাননি। অবিলম্বে কারখানা খুলে দিয়ে তাদের পাওনা পরিশোধ করতে হবে।

এ বিষয়ে জায়েন্ট নীট পোশাক কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তবে শিল্প পুলিশ জানায়, তারা শ্রমিকদের দাবি নিয়ে কাজ করছেন। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com