শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ওজোন স্তর সুরক্ষা দিবস উপলক্ষে আলোচনা : বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেয়ার দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বিজ্ঞানসম্মত কর্ম, ওজোন রক্ষায় বর্ম-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে এহেড ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার সকলে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভা সভাপতিত্ব করেন এহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. দেলওয়ার হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসাহাক আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী নয়ন। সভা সঞ্চালনা করেন সিডা, চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি মো. আফসার আলী।
সভায় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক শওকত আলী, ডেমোক্রেসি ওয়াচ আস্থা জেলার সমন্বয়কারী রেজাউল করিম, আস্থা ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আল-আমিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তাঁরা বলেন, ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আমাদের ও পৃথিবীকে রক্ষা করে। কিন্তু মানুষের অপরিকল্পিত ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে এই স্তর ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, যা মানবজাতি ও জীববৈচিত্র্যের জন্য চরম হুমকিস্বরূপ। কাজেই ওজোন স্তর সুরক্ষায় বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেয়া এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com