বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজার টেকনাফের সেই আলোচিত রাসেল গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৯৮ বার পঠিত
কক্সবাজার টেকনাফের সেই আলোচিত রাসেল গ্রেফতার
ফটো সংগৃহীত
কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজার টেকনাফে ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলোচিত মাদক কারবারী রাসেলকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২৭ এপ্রিল) ভোররাত ৪ টারদিকে দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি টেকনাফ সাবরাং ইউপির সিকদার পাড়ার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ রাসেল। বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফের বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
তিনি জানান, গেল ২৪ মার্চ সেন্টমার্টিন থেকে ১লাখ পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাথ (আইস) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আইসের চালানোর সঙ্গে রাসেলের সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি করা হয়। ওই ইয়াবা ও আইসের মামলায় বুধবার (২৭ এপ্রিল) ভোর ৪ টারদিকে টেকনাফ সদর ছোট হাবিবপাড়ায় বোনের জামাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ও দেশের বিভিন্ন থানায় মাদকসহ ডজনের উপরে মামলা রয়েছে। রাসেলকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, ইতোপূর্বেও দেশের বিভিন্ন গণমাধ্যমে রাসেলের ইয়াবাকাণ্ড নিয়ে একাধিকবার সংবাদ প্রচার হয়েছে। সেই থেকে রাসেল ‘ইয়াবাডন’ হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। পুরো এলাকাজুড়ে এখন ‘ডন রাসেল’ হিসেবে মানুষ তাকে জানে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com