রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

কমেনি পেঁয়াজের ঝাঁজ, আগের দামেই তেল ও চিনি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

কয়েক দফায় দাম বৃদ্ধির পরেও এখনো বেড়েই চলছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে ১১০ টাকা কেজির পেঁয়াজ সপ্তাহ ঘুরেই কেজিপ্রতিতে আরও ১০ টাকা বেড়েছে। এদিকে আগের দামেই বিক্রি হচ্ছে তেল ও চিনি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাসাবো ও মাদারটেক কাঁচাবাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমনটাই দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে পেঁয়াজ ১১০ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ক্ষেত্র বিশেষে একই পেঁয়াজ ১৩০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম এক পেঁয়াজ বিক্রেতা বলেন, আমরা দুইদিন আগের ১০০ টাকায় কেনা পেঁয়াজ ১১০ টাকায় বিক্রি করছি। সেই পেঁয়াজ আজ সকালে ১০৯ টাকা কেজিতে কিনতে হচ্ছে। ফলে ১২০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। আমাদের কিছুই করার নেই। বাড়তি দামে কিনলে বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।

এদিকে, আগের দামেই বিক্রি হচ্ছে তেল ও চিনি। খোলা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে চিনির দাম কেজিপ্রতি ১৪০ টাকা থেকে কেজিপ্রতি ২০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। পরে একইদিন রাতে এ সিদ্ধান্ত থেকে সরকার সরে আসে। সরকারের এ দোটানা সিদ্ধান্তের পর খোলা বাজারে ১৪৫ থেকে ১৫০ টাকা কেজিতে চিনি বিক্রি করছেন কিছু ব্যবসায়ী।

এক চিনি ব্যবসায়ী বলেন, গতকাল যে চিনির দাম ওঠা-নামা করেছে তাতে বাজারে তেমন একটা প্রভাব পড়েনি। আমরা ১৪৫ টাকা করে চিনি বিক্রি করছি। তবে প্রথম দিকে ১৫০ টাকা করে দাম চেয়ে ১৪৫ করে দিয়ে দিচ্ছি। কেউ বেশি নিলে ১৪০ টাকায়ও দিচ্ছি।

বাজার করতে আসা এক ক্রেতা বলেন, সব জিনিসের যে দাম… তেল-চিনি-পেঁয়াজ কিছুই তো নাগালের মধ্যে নেই। ৪০ টাকার পেঁয়াজ এখন ১৩০ টাকা।  মানে কেজিপ্রতি বেড়েছে ১০০ টাকার মতো। এভাবে কীভাবে মানুষ ভালো থাকবে? আমাদের শুধু মেনে নিতে হচ্ছে। ১৩০ টাকার পেঁয়াজকেই এখন সহনশীল করে নিতে হচ্ছে। তেল-চিনিরও একই অবস্থা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com