শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

নির্বাচনে জয়লাভ করায় মমতাকে বিএনপির অভিনন্দন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ৪৩০ বার পঠিত
নির্বাচনে জয়লাভ করায় মমতাকে বিএনপির অভিনন্দন
মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়লাভ করায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বিএনপির বৈদেশিক শাখার সদস্য বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

পশ্চিমবঙ্গে ৮ দফা নির্বাচন শেষে রোববার (২ মে) ফলাফল প্রকাশিত হয়। বেসরকারি ফলাফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার আসন নন্দীগ্রামে জিততে না পারলেও রাজ্যজুড়ে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।

প্রতিবেশী দেশের রাজ্যের নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেন, ইন্ডিয়ায় বিজেপির ঘৃণার রাজনীতিকে পশ্চিমবঙ্গে হারালেন মমতা। অভিনন্দন মমতা বন্দোপাধ্যায়কে।

পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলে বাংলাদেশে কোনো ধরনের প্রভাব পড়বে কি-না জানতে চাইলে রিপন বলেন, না এর প্রভাব বাংলাদেশে পড়বে না। কারণ বাংলাদেশে তো নির্বাচন নেই। নির্বাচন ঘুমিয়ে আছে। আর পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দিয়েছে।পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতার নিন্দা জানান রিপন।

তিনি বলেন, নির্বাচনে হার-জিত থাকবেই। এটাই গণতন্ত্র। নির্বাচন নিয়ে এ ধরনের সহিংসতা গণতন্ত্রের জন্য হতাশাজনক, এটা খুব দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com