বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কাউনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত
কাউনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
ফটো সংগৃহিত

কাউনিয়া (রংপুর) সংবাদদাতা: দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস বৃহস্পতিবার নানা আয়োজনে পালিত হয়। উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে উপজেলা ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালী শেষে পরিষদ সভা কক্ষে আলোচনা সভা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল এর সভাপত্বি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রবাস বন্ধু ফোরাম এর সাধারন সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমানারা বেগম, প্রবাস বন্ধু ফোরামের সদস্য রওশনারা রতনা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম উপজেলা প্রগ্রাম অর্গানাইজার মোকারম হোসেন প্রমূখ। আলোচনা সভায় বিদেশগামী প্রত্যেককে যে কোন একটি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন, ভাষা শিক্ষা, বৈধপথে বিদেশ গমন ও বিদেশ থেকে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ, হুন্ডির ক্ষতিকর দিক, প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাস জীবনে করনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com