রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

কাশিমপুরে বেক্সিমকো গ্রুপের বিগবস কারখানায় আগুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগবস নামে কারখানায় আগুন লাগানো হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের তাড়িয়ে দেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকোর বিগবস কারখানার শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। তারা সড়কও অবরোধ করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে এক দল বিক্ষুব্ধ শ্রমিক বিগবস কারখানায় আগুন ধরিয়ে দেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগবস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা তাদের একটি গাড়িতে ভাঙচুর করলে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে আসেন। এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে, তারা সহযোগিতা করলে ফায়ার সার্ভিসের কর্মীরা আবার গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com