শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

বিএনপি কোন চেতনা ধারণ করে, প্রশ্ন তথ্যমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৫১৪ বার পঠিত

অনলাইন নিউজ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’ শ্লোগান দেয়, তাদেরকে দুই পাশে বসিয়ে সভা করে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। আমাদের প্রশ্ন, তারা কোনো চেতনা ধারণ করে?। তথ্যমন্ত্রী বলেন, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যে দলের নেতৃত্বে স্বাধীনতার সংগ্রাম, যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই দলের নাম আওয়ামী লীগ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ আরো বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধু সরকারের ৪শ’ টাকা বেতনের চাকুরে ছিল, আজকে সেই দলের মহাসচিবের এমন বক্তব্য শুনে আমার মনে হচ্ছে তিনি এমন হতাশায় নিমজ্জিত যে, আবোল-তাবোল বলা শুরু করেছেন।

সভায় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমনিুল ইসলাম আমীন বলেন, একটি বাগানে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হয়, না হলে আগাছা বাগানের সৌর্ন্দয নষ্ট করে ফলে। ঠিক তেমনি যারা খুন, চাঁদাবাজি, লুটের রাজনীতির সঙ্গে জড়িত তারা হচ্ছে রাজনীতিতে আগাছা । তাদেরকেও রাজনীতি থেকে উচ্ছেদ করা প্রয়োজন। তিনি বলেন, এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা তৎপর। তাই তাদেরকে প্রতিহত করতে দলের আগাছা ছাঁটাই করতে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি স্বাধীনবাংলা বেতারের সংগীতশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সঞ্চালনায় সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী তারিন জাহান, অরুনা বিশ্বাস, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, সাংবাদিক মানিক লাল ঘোষ, লিয়াকত আলী, সুজন হালদার, সমীরণ রায় প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com