সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে র‌্যাবের অভিযানে বেপরোয়া ৬ দালাল আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৬ বার পঠিত
হবিগঞ্জ জেলা সংবাদদাতা : হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বেপরোয়া দালাল চক্র। অতিষ্ঠ হয়ে গেছেন ওই অফিসে আসা পাসপোর্ট গ্রহীতারা। এ নিয়ে প্রায় সময়ই বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ করা হচ্ছে ।এরই প্রেক্ষিতে সারা দেশের ন্যায় র‌্যাব হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় ।
রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টার অভিযানে গ্রাহক হয়রানি অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ৬ দালালকে গ্রেপ্তার করে র‌্যাব।
দালালির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
জানা যায়,শায়েস্তানগর এলাকার বাসিন্দা ইসমাইল চৌধুরীর ছেলে শিপন চৌধুরিকে ৫শত টাকা জরিমানা ও ১৫ দিন কারাদণ্ড। রিচি গ্রামের বাসিন্দা মৃত জাফর আলীর ছেলে ট্রেন মিয়াকে ৫শত টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড। মির্জাপুর গ্রামের বাসিন্দা মৃত ইউসুফের ছেলে মোহাম্মদ আবদুর রহিমকে ৫শত টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড । বানিয়াচং জাদুকর্ণপাড়া গ্রামের বাসিন্দা ইসাক আলীর ছেলে হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় ও বানিয়াচং মাহতাবপুর গ্রামের সজীব আলীর ছেলে বাছির মিয়াকে ৫শত টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com